ফিলিস্তিনিদের সাহায্যার্থে অনুদান যাচ্ছে মোবাইল ওয়ালেটে
ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের জন্য অনুদান গ্রহণ করছে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস। প্রতি রবি থেকে বৃহস্পতিবার দূতাবাসে সরাসরি এই সহায়তা নিচ্ছেন বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।
আর যারা আগ্রহীদের মধ্যে যারা মুঠোফোন থেকেই অনুদান দিতে চান তাদের জন্য ৩টি বিকাশ, ১টি নগদ ও রকেট নম্বর প্রকাশ করেছে দূতাবাস কর্তপক্ষ। তবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান দিতে ০১৭১৫৮৩৩৩৩০২ (রকেট), ০১৭১৫০৮১৮৩৯ (বিকাশ), ০১৭১৫০৮১৮৩৯ (নগদ), ০১৩০১৭৯৪২৯৫ (বিকাশ), ০১৫৩১৭১২৯৪৫ (বিকাশ) নম্বরগুলো ‘পারসোনাল’হওয়ায় অনুদান দিলে অনুদানের পরিমাণ বা বিস্তারিত তথ্য উল্লেখ করে ০১৯৮৮১৪১৪১৪ নম্বরে মেসেজ পাঠাতে দূতাবাস অনুরোধ জানিয়েছে।
অবশ্য এই বাড়তি ঝক্কি এড়িয়ে আরো সহজে অনুদান দেয়ার ব্যবস্থা করতে বুধবার (১৯ মে) এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সাবসিডিয়ারি উপায় এবং ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাস।
ফলে এখন থেকে উপায় গ্রাহকরা তাদের মোবাইল অ্যাপ বা ইউএসএসডি কোড ডায়াল করে যেকোন অঙ্কের টাকা ফিলিস্তিনি দূতাবাসের ‘উপায়’ একাউন্টে পাঠাতে পারবেন।
জানা গেছে, উপায় অ্যাপ ব্যাবহারকারীরা ‘ডোনেশন’ অপশনে যেয়ে ‘অ্যাম্বাসি অব দা স্টেট অব প্যালেস্টাইন, বাংলাদেশ’ সিলেক্ট করে অনুদান প্রদান করতে পারবেন।
ইউএসএসডি ব্যাবহারকারী উপায় গ্রাহকরা *২৬৮# ডায়াল করে ‘মেক পেমেন্ট’ সিলেক্ট করে ফিলিস্তিন দূতাবাসের অফিসিয়াল ‘উপায়’ অ্যাকাউন্টে (০১৯৩৭৭৯১২৫৪) টাকা পাঠাতে পারবেন।
এ ছাড়া প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে (প্লট-১, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা। ফোন ০২-৯৮৯৩৮৯৫) গিয়েও অনুদান দেওয়া যাবে। প্রয়োজনীয় ওষুধের বিষয়ে জানতে ই-মেইলে (pemnews.dhk @gmail.com) বা মোবাইল ফোনে (+৮৮০১৯১৪৪২৮৭৫১) দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।